লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে প্রতিটি জেলা উপজেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোশাক নিশ্চিত করা। ৬৪টি জেলায় করোনা ভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, করোনা ভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মহাদুর্যোগের এই সময়ে সমাজের সামর্থ্যবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে বিপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।