দেশব্যাপী করোনা প্রতিরোধে সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। গ্রাম, পাড়া, মহল্লার পাশাপাশি বাজার, মার্কেটগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। তারা হ্যান্ডমাইক দিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়—সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়।
সচেতনতার পাশাপাশি সেনাবাহিনী করোনা প্রতিরোধে জীবাণুনাশক তরল স্প্রে করছে। রাজধানীর দয়াগঞ্জ মোড়ে গতকাল সেনাবাহিনী টহল দেয়। তারা হ্যান্ডমাইক দিয়ে সাধারণ মানুষকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া ওই এলাকায় সেনাবাহিনী করোনা প্রতিরোধে জীবাণুনাশক তরল স্প্রে করে। কক্সবাজার, সিলেট, বরিশাল, ঢাকার সাভারে সেনাবাহিনী সচেতনতা বাড়াতে প্রচার চালায়।