সুইডেনে বেলুচিস্তানের সাংবাদিক ও লেখক সাজিদ হোসেইন নির্খোঁজের পেছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই’র হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২ মার্চ থেকে সাজিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই প্রথম বেলুচিস্তানের কোনো সাংবাদিক বিদেশে গিয়ে নিখোঁজ হলেন। আফগানিস্তান ও পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন, এই নির্খোঁজের পেছনে আইএসআই’র হাত থাকতে পারে। কারণ সাজিদ পাকিস্তান সরকার ও সংস্থাটির কট্টর সমালোচক ছিলেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারসও (আরএসএফ) আশঙ্কা করেছে যে, পাকিস্তানি সাংবাদিক এক মাস ধরে নিখোঁজ। তার অপহরনের পেছনে দেশটির গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। ৩০ মার্চ এক বিবৃতিতে আরএসএফ’র সুইডেন শাখার প্রেসিডেন্ট এরিক হালজায়ের বলেন, সম্প্রতি পাকিস্তানের অন্যান্য সাংবাদিকের ওপর ইউরোপে আক্রমণ হয়েছে। আমরা এটা অস্বীকার করতে পারি না যে, তার নিখোঁজ হওয়াটা তার কাজের সঙ্গে সম্পর্কিত।