জানুয়ারির শেষ দিকে তাপমাত্রা বাড়তে শুরু করার পর অ্যান্টার্কটিক মহাদেশে বছরের প্রথম দাবদাহ রেকর্ড করেছেনে বিজ্ঞানীরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গবেষকরা বলেছেন, জলবায়ুর এ পরিবর্তনের ফলে সেখানকার উদ্ভিত ও প্রাণী জত্গতে মারাত্মক প্রভাব পড়তে পারে। ‘অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম’ এর গবেষকরা ইস্ট অ্যান্টার্কটিকায় অবস্থিত ‘কেসি রিসার্চ স্টেশন’ থেকে এই দাবদাহ রেকর্ড করেছেন। গ্লোবাল চেঞ্জ বায়োলজি জার্নালে মঙ্গলবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়। জলবায়ুর এই পরিবর্তন বৈশ্বিক আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে তারা।
গত ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কেসির গবেষক দল ওই স্টেশনে বসে এখন পর্যন্ত গ্রীষ্মকালে রেকর্ড করা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখেছে। ঐ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উপরে উঠেছিল।