নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ২২ ডিসেম্বর নড়াইলে আসার পর থেকে ৬ দিনে তার নির্বাচনী এলাকায় শতাধিক পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন তিনি।
মাশরাফি ও তার স্ত্রী বৃহস্পতিবার দিনভর লোহাগড়া উপজেলার নলদী বাজার, ব্রাহ্মণডাঙ্গা বাজার, কলাইগাছি বাজার, কাশিপুর বোর্ড অফিস, জয়পুর স্লুইস গেট এলাকা, লোহাগড়া ফয়েজ মোড়, লক্ষীপাশা, কুন্দশী মোঢ়, চরমল্লিকপুর, দেবী, শোরশুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলার বেদভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাদুলিডাঙ্গা মন্দিরের সামনে উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসব পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভাদুলিডাঙ্গা মন্দিরের সামনে উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন সুমনা হক সুমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ প্রমুখ।