গাজীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ভোট কেন্দ্রে নিয়োজিত আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, বিজিবি, র্যাব সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ প্রমুখ।