যশোরের চৌগাছার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ভবন নির্মাণের ইট চুরি করে নিজের বাড়িতে কাজ করার অভিযোগ করেছে এলাকাবাসী।
বল্লভপুর গ্রামের আব্দুর রহমান, ইসাকুল, বিল্লাল হোসেনসহ জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বাড়িতে একটি গরুর গোয়াল ঘর নির্মাণ করেছেন। ওই গোয়াল ঘর নির্মাণের কাজে তিনি স্কুলের ভবন নির্মাণের ইট ব্যবহার করেছেন।
সুখপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইমান আলী বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণের ইট নিজের কাজে ব্যবহার করে থাকলে চরম অপরাধ করেছেন।
বিদ্যালয় সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, স্কুলের ইট যদি প্রধান শিক্ষকের বাড়িতে কাজে লাগানো হয় তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: কাল থেকে হাতিয়ায় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা
তবে বিদ্যালয়ের ইট দিয়ে নিজের বাড়িতে কাজ করার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
ইত্তেফাক/এএএম