জামালপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ট্রান্সফরমার পুড়ে বিকল

জামালপুরে সিকদার গ্রুপের মতিয়ারা পাওয়ার প্যাক কোম্পানির ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্লান্টের ভেতর বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সমিটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার পুড়ে বিকল হয়ে গেছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আফসার উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। 

আরো পড়ুন: ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় বেয়াই নিহত

জামালপুর শহরের পূর্ব পার্শে বন্দেরপাড়ায় অবস্থিত বিদ্যুৎ প্লান্টে আগুনের খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে শত শত উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমায়।

ইত্তেফাক/এএএম