বিনোদন ডেস্ক
মার্কিন গায়ক ও গীতিকার অ্যাডাম স্কলেঞ্জার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই সংগীত তারকা ৫২ বছর বয়সে গত ১ এপ্রিল মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তার। এদিকে অভিনেতা টম হ্যাঙ্কস এই গায়কের সঙ্গে দ্যাট থিং ইউ ডু-তে কাজ করেন। স্কলেঞ্জারের মৃত্যুর খবর পাওয়ার নিজের টুইটারে শোক প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য,মঙ্গলবার সকালে করোনায় আক্রান্ত হয়ে চলে যান স্টার ওয়ারস খ্যাত অভিনেতা অ্যানড্রিউ জ্যাক।