২৫০ পর্বে ‘চিটিং মাস্টার’

আর টিভিতে ‘চিটিং মাস্টার’ নাটকটি প্রচার হচ্ছে পতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সনজিত্ সরকার। নাটকটিতে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফারহানা মিলি, অনামিকা, আরফান, আ খ ম হাসান, জামিল, অলি উল হক রুমি, আমিন আজাদ ও বিনয় ভদ্র। এছাড়া এতে সহকারী পরিচালক হিসেবে আছেন আব্দুল কুদ্দুস মণ্ডল।