নিজেকে প্রমাণ করার জন্য ২৪ টেস্ট কম নয়। সবাই যদিও পারে না শীর্ষ পর্যায়ে নিজের ছাপ রাখতে। ড্যানিয়েল ফ্লিন যেমন পারেননি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন, এই সুখস্মৃতি নিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। ফ্লিনের আন্তর্জাতিক ক্যারিয়ার তার থমকে ছিল অনেক দিন থেকেই। ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। এবার সবকিছুকেই বিদায় জানালেন ৩৫ ছুঁইছুঁই বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০০৮ সালেই বাংলাদেশ সফরে এসেছিলেন তরুণ প্রতিভা হিসেবে। খেলেছিলেন দুটি টেস্ট, তিনটি ওয়ানডে। সম্ভাবনা থাকলেও পরে থিতু হতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ টেস্ট খেলে তার সর্বোচ্চ ইনিংস ৯৫, ফিফটি মোটে ৬টি।