ইত্তেফাক রিপোর্ট
আগামী ১১ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) রবিবার ৫ এপ্রিল তারিখ থেকে শনিবার ১১ এপ্রিল পর্যন্ত ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখবে বলে এক প্রেস বার্তায় জানানো হয়েছে।