কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোন দিন বিনা ভোটে সরকার গঠন করে নাই। আওয়ামী লীগের ইতিহাস দেখেন, ভোট ছাড়া আওয়ামী লীগ কোন দিন ক্ষমতায় আসে নাই। আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার প্রধানমন্ত্রীর আসনেই শুধু বসাবো না, বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হিসাবে অভিষিক্ত করবো এটাই হোক আমাদের অঙ্গীকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার মাঠে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে তার নির্বাচনী শেষ জনসভায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি মতিয়া চৌধুরী এসব কথা বলেন। জনসভায় জেলা উপজেলার ১২/১৩ জন বক্তা বক্তব্য রাখেন। মতিয়া চৌধুরী আরও বলেন, বাংলার মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে তার প্রমাণ দেবে ৩০ তারিখ ভোটের মাধ্যমে। অনেক উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে জননেত্রী শেখ হাসিনা আজ এ জায়গায় এসেছেন। হত্যার রাজনীতি বাংলার বুকে ওরাই চালু করেছে। মতিয়া চৌধুরী ড. কামাল হোসেনকে বিএনপির হাওত্তা পুলা (পালক) হিসাবে উল্লেখ করে বলেন, ওরা ওনারে ধার নিছেন। ড. কামাল হোসেনের প্রতি চ্যালেঞ্চ দিয়ে মতিয়া চৌধুরী বলেন, আসেন নালিতাবাড়ীতে এখানের একজন মেম্বারের বিপরীতে নির্বাচন করেন। পাস করতে পারবেন না। তিনি মেম্বাদের বলেন, আপনারা রাজি আছেন কামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচন করতে। জনসভা থেকে কযেকজন মেম্বার হাত তুলেন।
তিনি বলেন, আওয়ামী লীগেকে এটা চর মারলে ১টন, ঘুষি মারলে ২ টন আর কোপায়ে আসতে পারলে ৫-১০ টন। আর পাঞ্জাবি কাপড় চোপরতো আছেই। এটা হলো বিএনপির রাজনীতি। ২০০১ সালে বিএনপি কিভাবে তাদেরই রাষ্ট্রপতি বি, চৌধুরীকে রেল লাইন দিয়ে দৌড়ানি দিলো। শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন আর কেউ করতে পারবে না। ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যায়। আর নেতা ভুল করলে শত শত লোক মারা যায়। আর পার্টি ছেড়া-বেড়া হয়ে যায়। এতিমের টাকা মেরে দেয়ার জন্য খালেদা জিয়ার জেল হইছে। ওনি নির্বাচন করবেন কিভাবে।