গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাঁচটি টিম পাঁচ উপজেলায় কাজ শুরু করেছে।
গোপালগঞ্জের পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাঁচ জন ক্যাপ্টেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় সেনা সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কর্মকাণ্ড শুরু করেন।
টিমগুলো গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় টহল দিচ্ছে।
গোপালগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান বলেন, স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ জন ম্যাজিস্ট্রেট সেনা সদস্যদের পাঁচটি টিমের সঙ্গে পাঁচ উপজেলায় কাজ করছেন। তারা সংক্রামক করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকার বিষয়টি নিশ্চিতে কাজ করছে। কেউ নিয়ম লঙ্ঘন করে বাইরে অযথা ঘুরাঘুরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।