বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে টিসিবির পণ্য (ভোজ্য তেল) মজুত করায় মনু মিয়া নামের এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার কালুপাড়া ইউপির লালদীঘি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম লালদীঘি বাজারের মনু মিয়ার দোকানে গিয়ে ৬০ পিস সয়াবিন তেলের বোতল জব্দ করেন এবং মনু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল দেন। মনু মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউপির শৈলাপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।