বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে চিকিত্সকরা এরই মধ্যে পেয়েছেন ১ হাজার ৪০টি পিপিই। জেলায় কোয়ারেন্টাইন রোগীর সংখ্যা ১৬০ জন। এরই মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ৬৪ জন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুপ্রু মারমা বলেন, জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। আইসোলেশনেও এখনো পর্যন্ত কাউকে রাখা হয়নি। বিদেশফেরত এবং জেলার বিভিন্ন স্থান থেকে ছুটিতে বান্দরবান নিজের বাড়িতে ফিরে আসা লোকজনদের হাসপাতাল এবং হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তবে এ সংখ্যাটা কমে আসছে। করোনা মোকাবিলায় চিকিত্সকদের জন্য ১ হাজার ৪০টি পিপিই পাওয়া গেছে। তার মধ্যে সাতটি উপজেলায় জনসংখ্যা অনুপাতে ৮০ এবং ১০০টি করে পিপিই বণ্টন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তবে পরীক্ষার সরঞ্জাম নেই এখানে। আলীকদম উপজেলায় সন্দেহ একজনের রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়নি।