ভয় উপেক্ষা করে সিরাজগঞ্জের মানুষ কিনছে টিসিবির পণ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনার ভয়কে উপেক্ষা করে সিরাজগঞ্জের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী-পুরুষ ভিড় জমাচ্ছে ওএমএস ও টিসিবি পন্য বিক্রয় কেন্দ্রগুলোতে। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের ফলে খেটে খাওয়া শ্রমিকেরা আজ কর্মহীন হয়ে পড়েছেন। তারা নগদ অর্থের সংকটে পড়েছে। যে কারণে ন্যায্য মূল্যের দোকানে পণ্য কিনছেন।  এ ব্যাপারে টিসিবির পণ্য কিনতে আসা আব্দুল হামিদ, রাহেলা খাতুন, সুমাইয়া বেগম জানান, এই দুর্যোগের সময় আমাদের মতো মানুষের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগ নিয়েছেন তা খেটে খাওয়া অসহায় মানুষের উপকারে আসবে। কোনো মানুষই যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়—সেজন্য খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে সরকার। সরকারের এই পদক্ষেপ সফল করার লক্ষ্যে টিসিবির পক্ষ থেকে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ চলছে।

সিরাজগঞ্জে মুক্তির সোপান, চান্দালীর মোড়, শহীদ নাজমুল চত্বরসহ শহরের বিভিন্ন এলাকায় ট্রাকে করে দুই কেজি চিনি, ৫ লিটার তেল,  দুই কেজি ডাল। এসব পণ্য ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে বলে জানান টিসিবির সিরাজগঞ্জের কর্মীরা।