মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা বাগেরহাটের মোংলায় ৩০০ নিম্নআয়ের মানুষের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী খাদ্য সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার সকালে মোংলার নৌ কন্টিনজেন্ট চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানৌজা মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মনিরুজ্জামান, লেঃ কমান্ডার তানভীর খান, মোংলা থানা কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলামসহ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ।

নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।