শরণখোলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় টিসিবির মাধ্যমে খোলাবাজারে ডাল, চিনি ও তেল বিক্রি শুরু হয়েছে। করোনার প্রভাবে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় ন্যায্যমূল্যের পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে ট্রাকে করে এসব পণ্য সরবরাহ করা হয়। শুক্রবার বাদে অন্যান্য দিন সকাল ৮টা থেকে শুরু করে দুই ঘণ্টা পণ্য বিক্রির জন্য টিসিবি পয়েন্ট খোলা থাকবে।

টিসিবির ডিলার রায়েন্দা ট্রেডার্সের মালিক মো. শহিদুল ইসলাম জানান, একজন ক্রেতা দিনে সর্বোচ্চ এক কেজি ডাল, দুই কেজি চিনি এবং পাঁচ লিটার তেল কিনতে পারবেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, করোনার সংকটময় মুহূর্তে সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে খোলাবাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাস পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে।