বাড়ি লকডাউন
নকলা (শেরপুর) সংবাদদাতা
নকলা উপজেলায় ঢাকা থেকে আসা এক রিকশাচালকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার সন্দেহে তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিবর রহমান সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঐ রিকশাচালককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হবে। বাড়িটি লকডাউন করা হয়েছে।