ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর টহল ও মোবাইল কোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও মাইকিং করে জনসচেতনতায় প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় মাস্ক ব্যবহার না করা ও অযথা শহরে ঘোরাফেরা এবং দোকানি নির্দেশিত আইন অমান্য করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে দুইটি ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।