বীরগঞ্জে দোকান খোলা রাখায় জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় বীরগঞ্জ উপজেলায় সাত দোকানদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার পৌরসভা ও নিজপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

দিরাইয়ে দোকান খোলা

রাখায় জরিমানা

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, দিরাইয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিরাই পৌর এলাকায় অভিযান চলে। এ সময় দোকান খোলা রাখার অপরাধে চার দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত প্রমুখ।