কুষ্টিয়ায় সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের অন্তর্গত পাহাড়পুর গ্রামে বিবদমান দুই গ্রুপের সংষর্ঘে দুই ভাই নিহতের ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত নেহেদ আলীর ছেলে নুর ইসলাম বাদী হয়ে বুধবার রাতে কুমারখালী থানায় মামলাটি করেন। গত মঙ্গলবার রাতে সহোদর বকুল আলী বকুল (৫৫) এবং নেহেদ আলীকে (৬০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

কুমারখালী থানার ওসি (তদন্ত) পরিদর্শক আব্দুল আলিম এজাহার দায়েরের কথা স্বীকার করে জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের আটকে জোর তত্পরতা চলছে।