জনসমাগমের দায়ে পাঁচ জনকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

করোনা ভাইরাস ঝুঁকিতে জনসমাগম রোধে কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

অভিযানে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত হওয়ায় কাউখালী মহিলা কলেজ এলাকায় তিন জনকে এবং জয়কুল বাজারে দুই জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।