এই সময়ের ছড়া
হাসনাত আমজাদ
বন্দি আছি ঘরে
বাইরে যাবার জন্য আকুল মনটা কেমন করে।
নেই যানজট, নেই কোলাহল, নেই বালি, নেই ধুলো
কোথায় গেল এই শহরের ব্যস্ত মানুষগুলো?
নেই খিলখিল শিশুর হাসি, শিশির ভেজা ভোর
চলছে যেন যুদ্ধ দেশে, চলছে একাত্তর।
মরণব্যাধি হানছে আঘাত, ছুটছে করোনা
হে পৃথিবী থামাও তাকে, একটু ধরো না।
ব্যস্ততা আজ থমকে গেছে, স্তব্ধ সারা বিশ্ব
বাড়ছে ক্রমে রোগের প্রকোপ, হচ্ছে ক্রমে নিঃস্ব।
চীন, ইতালি, আমেরিকা, ভারত, বাংলাদেশে
মরছে মানুষ, কেউ জানে না থামবে কোথায় শেষে।
গ্রেট ব্রিটেন আর সৌদি আরব, অস্ট্রেলিয়া, স্পেনে
চিত্র একই, চেষ্টা বাঁচার, চলছে নিয়ম মেনে।
বন্দি সবাই বন্দি
নেই তো উপায়, রোগের সাথে নেই কোনোরূপ সন্ধি।