কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে চাচার লাথির আঘাতে নিলা বক্সী নামে এক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিলার বাবা ফারুক বক্সী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার বক্সী বাড়ি গ্রামের ফেনু বক্সীর পুত্র ফারুক বক্সী ও সুমন বক্সীর সঙ্গে ৪০ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে সুমন বক্সীর নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ফারুক বক্সীর ক্রয়কৃত ৪০ শতাংশ জমি জবড় দখলের চেষ্টা চালায়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে সুমন বক্সীর এলোপাতাড়ি হামলায় ফারুকসহ তার পরিবারের ছয় জন সদস্য মারাত্মক আহত হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ ছোটো ভাই মিন্টু বক্সীর লাথিতে বড়ো ভাই ফারুকের মেয়ে নিলা বক্সী মারাত্মক আহত হয়।