শিবচরে চিফ হুইপের পক্ষ থেকে বেদেপল্লিতে খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে শিবচরের বেদেপল্লিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বেদে সম্প্রদায়ের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার মাদবরেরচর এলাকায় বসবাসরত ৫৫টি বেদে পরিবারকে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ২ কেজি আটা ও ২টি করে সাবান দেওয়া হয়। বিতরণকালে শিবচর উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক মুন্সী, মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. হালিম রাঢ়ী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার (মতি)-সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে গত ১৩ দিন ধরে শিবচরের চারটি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছে। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ দুইটি ওয়ার্ড ও দুইটি ইউনিয়নের দুই গ্রাম পুলিশ পাহারায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। উপজেলার প্রতিটি এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান বন্ধ রয়েছে।