ভারতে লকডাউন অমান্য করলে জেল

ভারতে করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউনকে লঙ্ঘন কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে বাধা দিলে এক থেকে দুই বছরের জন্য জেলে যেতে হতে পারে।

দেশের বিভিন্ন অংশ থেকে পুলিশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে কেন্দ্রীয় সরকার গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারগুলিকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: লকডাউন অমান্য করলে গুলি : দুতের্তে

আইন অনুযায়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী অথবা সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ডের নিয়ম রয়েছে।

অন্য দিকে এ ধরনের ঘটনায় কারও মৃত্যু হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে। লকডাউনের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআর