তা র কা ব চ ন

করোনা ভাইরাসের কারণে জন্মদিনের পরিকল্পনা থেকে সরে এসেছি। সবাইকে ঘরে থেকেই নিরাপদে এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে। সরকারের বিধি-নিষেধ আন্তরিকতার সঙ্গে মেনে চলতে হবে। তাহলেই আমরা জয়ী হতে পারবো। সবার জন্য দোয়া করছি, যেন সবাই পরিবার নিয়ে ভালো থাকেন। বছরজুড়েই আমি আমার সাধ্যমতো চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরে অনেক মানুষকে সহযোগিতা করে থাকি। আর করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে অবশ্যই সহযোগিতা করছি। তবে সহযোগিতা আমি কাকে করি, কীভাবে করি তা জানাতে কখনোই আগ্রহী ছিলাম না, এখনও নই। আমি জেনে বুঝে সাধ্যমতো সহযোগিতা করছি।

 

বৈশ্বিক সমস্যার এই সময়ে নিজের জন্মদিন পালন প্রসঙ্গে

বরেণ্য অভিনেতা ও নির্মাতা আলমগীর