রামেকে নিউমোনিয়ায় হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন হাজতি আবদুর রাজ্জাকের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। নিহত আবদুর রাজ্জাক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেকেরচর এলাকার আমজাদ হোসেনের ছেলে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, নিউমোনিয়ায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।