ফরিদপুরে খোলা রাখায় তিন দোকানিকে জরিমানা

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

দোকান খোলা রাখায় তিন দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর বাজারের অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. রাফিউল আলমের আদালত এ জরিমানা করে। এ সময় টিনের দোকানদার মুনজাদ হোসেন, স্বর্ণকার হারান সরকার ও জুতার দোকানদার রিপন হোসেনকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আরো ১১ দোকানিকে এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখায় শতাধিক সাধারণ লোককে সতর্ক করেছেন তিনি।