স্পোর্টস ডেস্ক
স্পেনের ফুটবল অঙ্গনের আরেক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তিনি হলেন বার্সেলোনার সাবেক লেফট ব্যাট হুয়ান কার্লোস। ৫৫ বছর বয়সি এই সাবেক ফুটবলারের বড়ো পরিচয় হলো তিনি নব্বইয়ের দশকে কোচ ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনার ‘ড্রিম টিম’-এ খেলেছেন। বার্সেলোনার হয়ে ৫৫টি ম্যাচ খেলা কার্লোস স্প্যানিশ ফুটবলের বড়ো নাম। রিয়াল ভ্যালাদোলিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভালেন্সিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন তিনি।
করোনায় আক্রান্ত কার্লোস স্প্যানিশ গণমাধ্যম এল নোর্টে ডি ক্যাসটিলা-কে জানান তার অবস্থা খুব গুরুতর নয়। তিনি বলেন, ‘আমি ভালো অনুভব করছি। কিছুদিন ধরে আমার জ্বর ও পেশির ব্যথা ছিল। তবে এখন কেবল খাবারের স্বাদ বুঝতে পারছি না। আমি ওয়াইনের স্বাদ নিতে পারছি না।’