কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সব ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।
জানা গেছে, শুক্রবার ভোরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল হ্নীলা মৌলভীবাজারের উত্তরপাড়ায় অবস্থান নেয়। এ সময় সরু খালের পানিতে শব্দ শুনে টহলদল টর্চলাইট জ্বালালে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়।
আরো পড়ুন : নৌকার পক্ষে নিউইয়র্কে প্রবাসীদের জয়গান
পরে টহলদল তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে তার মধ্যে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়।
ইত্তেফাক/ইউবি