গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর মোগড়খাল এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ১০টি দোকান ঘর। শুক্রবার সকালে ঐ এলাকার রাসেল রহমানের বাড়িতে ও মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিন দিয়ে তৈরি মুদি, সেলুন, পান-সিগারেট, লেপ-তোষকেরসহ ১০ দোকান এবং এসব দোকান সংলগ্ন ১১টি বসতঘর ও মালামাল পুড়ে যায়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।