মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় অপূর্ব কুমার বিশ্বাস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

 

অপূর্ব বিশ্বাস  মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের সুশীল বিশ্বাসের পুত্র। তিনি একটি ইজিবাইকে করে বাড়ি থেকে জেলা শহরে আসছিলেন। 

আরো পড়ুন : টেকনাফে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামকস্থানে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী অপূর্ব কুমার বিশ্বাস নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি