যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাস্ক ডাকাতির অভিযোগ

যুক্তরাষ্ট্র প্রায় ২ লাখ মাস্ক ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে জার্মানি।  মাস্কগুলো জার্মানিতে নেয়ার সময় ডাকাতির মাধ্যমে এগুলো ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে জানিয়েছে জার্মান সরকার।   

এ বিষয়ে বার্লিনের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, মাস্কগুলো সিঙ্গাপুরে আসার পর সেগুলো ডাকাতি করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গেইসেল বলেন, এফএফপি-টু মাস্কটি পুলিশের জন্য আনা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র সেগুলোকে নিয়ে গেছে। 

এদিকে যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে সবধরণের মাস্কের রপ্তানি বন্ধ করা ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের নিজেদের ব্যবহারের জন্য মাস্ক চাই। আমাদের এগুলো দরকার। 

করোনার ভয়াল থাবায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ১৬১জন। মারা গেছেন ৭ হাজার ৪০৬ জন।

ইত্তেফাক/এআর