ঝিনাইদহে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, ৪ বাড়ি লকডাউন

ঝিনাইদহের কোটচাঁদপুরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে কষ্টে আক্রান্ত হয়ে এনামুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে সেখানকার ৪টি বাড়ি লকডাউন করে প্রশাসন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মৃত ব্যক্তি শ্বাসকষ্টের রোগী ছিলেন। বয়স ৭০ বছরের বেশি। কিছুদিন আগে ফরিদপুরে আত্মীয়’র বাড়ি বেড়াতে যান। সেখান থেকে বাড়ি ফিরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। খবর পেয়ে শুক্রবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়িতে যান। শনিবার সকালে তিনি মারা যান। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৫ হাসপাতাল ঘুরে রাস্তাতেই মৃত্যু হল আড়াই মাসের শিশুর

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জানান, মৃত ব্যক্তির বাড়িসহ ৪ বাড়ি লকডাউন করা হয়েছে।  

ইত্তেফাক/বিএএফ