ইন্দুরকানীতে জেপি চেয়ারম্যানের পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টির-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা দুর্গত কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি, বেদেসহ, অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়ার বিভিন্ন এলাকায় গিয়ে ৫৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান  করেন উপজেলা প্রশাসন ও জেপি নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারকে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন বাগা, দিলরুবা মিলন নাহার, উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন, সদস্য সচিব শাহিন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জেপি মহিলা পার্টির সভাপতি সুলতানা রাজিয়া রানি, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, শ্রমিক পার্টির সভাপতি বাশার মৃধা, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জসিম মীর প্রমুখ। বিতরণকালে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে ও ঘরে অবস্থান করতে আহ্বান করা হয়।