সন্ধ্যার পর দোকান খোলা রাখায় হাতিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার তমরদ্দি বাজার, চরচেঙ্গা বাজার ও খাসের হাট বাজারে সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম তাদের ৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জরিমানার ভয়ে চরচেঙ্গা বাজারের দুই মুদি দোকানদার দোকান খোলা রেখে পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে তালা দিয়ে চাবি নিয়ে চলে আসেন।