খুলনা অফিস
খুলনা মেডিক্যাল কলেজে (খুমেকে) করোনা ভাইরাস শনাক্তকরণে পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) মেশিনের মাধ্যমে আগামী ১১ এপ্রিল পরীক্ষা শুরু হবে। শনিবার করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট কিটস খুমেকে এসে পৌঁছেছে।
খুলনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনা ভাইরাস পরীক্ষার ফোকাল পারসন ডা. শাহনাজ পারভীন জানান, আগামী ১১ এপ্রিল নমুনা নিয়ে পিসিআর মেশিন থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু করা যাবে বলে আশা করছি। এই সপ্তাহে মেশিনটি ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব।