আহত ২০, আটক ২
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
উপজেলায় শনিবার সকালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তানভীর আহাম্মদ (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।
জানা গেছে, নিহত তানভীর আহাম্মদ মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলিম মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ফারুক মিয়া (৪২) ও মো. শামীম মিয়াকে (৩৮) আটক করেছে।
কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।