নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে তাজকিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নড়াইল পৌরসভার দুর্গাপুর গ্রামে। নিহত শিশু তাজকিয়া একই গ্রামের আজিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল ওজোপাডিকোর কর্মচারী সোহরাব হোসেন ও ঠিকাদার সবুজকে আটক করে সদর থানার পুলিশে সোপর্দ করেছে।
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় বিদ্যুত্ অফিসের কর্মচারী সোহরাব হোসেন ও ঠিকাদার সবুজকে আটক করা হয়েছে।