সাতক্ষীরা সদর উপজেলা পশ্চিম জামায়াতের আমীর শাহাদাত হোসেনের স্ত্রী ও ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গদাঘাটা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে ৩৯ হাজার টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুনঃ উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, 'সাধারণ ভোটারদের জামায়াত নেতারা জাল টাকা দিয়ে ভোট কিনছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলা আমীর (পশ্চিম) শাহাদাত হোসেনের গদাঘাটা গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ পিচ এক হাজার জাল নোট উদ্ধার করা হয়। আটক করা হয় শাহাদাতের স্ত্রী হাফিজা খাতুন, ছেলে জাহারুল ইসলাম, সহযোগী জাহারুল ইসলাম ও জাকির হোসেনকে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
ইত্তেফাক/নূহু