সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান রবিবার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এসকল দোকান বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর।
সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শনিবার এ আদেশ জারি করেছেন।
শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৫টার পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না।
তিনি জানান, সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় দোকান ও সার, বীজ, কীটনাশকের দোকান খোলা রাখা যাবে।
বিকাল ৫টায় বন্ধ করতে হবে এসব দোকান। ৫টা পর শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে।
ইত্তেফাক/জেডএইচ