লাশের পাশে ত্রাণসামগ্রী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে হূদরোগে আক্রান্ত হয়ে আছমা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এক রাত নিখোঁজ থাকার পর শনিবার সকালে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আছমা ঐ গ্রামের আবুল হোসেনের স্ত্রী। পরিবারের লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় দয়াকান্দা গ্রাম থেকে ত্রাণসামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন আছমা। পথে চন্দনপুরা এলাকায় এসে হূদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ত্রাণসামগ্রী লাশের পাশেই পড়েছিল।