চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। বৃহস্পতিবার রাতে ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহ সংলগ্ন নির্বাচনী সভায় আওয়ামী লীগের দেশব্যাপী উন্নয়ন ও বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে তারা আওয়ামী লীগের যোগদান করেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা। এছাড়া পৌর ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. শাহাদাত হোসেন বাবুল, সাবেক কাউন্সিলর মো. নূরুল ইসলাম মিয়াজীসহ কয়েক শতাধিক নেতাকর্মী পৌর কার্যালয়ে এসে মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
আরো পড়ুন: পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন
সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি দীর্ঘদিন বিএনপির সাথে কাজ করে এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারিনি। তাই আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগে যোগদান করেছি যাতে এলাকার জনকল্যাণমূলক কাজ করতে পারি। আমি আওয়ামী লীগে যোগদান করায় গর্বিত।
এ ছাড়াও ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আরম লিপনের কাছে এসে শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
ইত্তেফাক/বিএএফ