ছড়াক আলো

এই সময়ের ছড়া 

 [বিশ্বের সকল ডাক্তার-নার্স-সাংবাদিক-

সমাজকর্মীর উদ্দেশে]

ইরশাদ জামিল

 

কী অসহায় আমরা মানুষ!

সবার চোখে বাঁচার সাধ,

ঘোরবিপদে তোমরা আলো

তোমরা যেন আশীর্বাদ।

 

মা-বাবা আর অবুঝ শিশু

প্রিয়তমার করুণ চোখ—

সাধ্য কি আজ আটকে রাখে

তোমরা এখন অন্যলোক।

 

তোমরা এখন যিশুর পুত্র

ঊর্ধ্বলোকের ক্ষিপ্তধূপ,

মানুষ তো নও ঠিক দেবতা

ফেরেশতাদের মূর্ত রূপ।

 

খুব নিকটে মৃত্যু জেনেও

দিচ্ছ সেবা হে নির্ভীক,

ত্যাগ তোমাদের—এ দুর্দিনে

ছড়াক আলো চতুর্দিক।