মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় বিশেষ বিমান যাবে আজ

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে দ্বিতীয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় মার্কিন দূতাবাস। এ ফ্লাইট আজ রবিবার ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মার্কিন দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটন ডিসির ডালেস বিমানবন্দরে যাবে। দোহাতে যাত্রীরা বিমানেই অবস্থান করবেন। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যান ২৬৯ মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।