‘আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়’

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি যক্ষ্মার টিকা দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধের একটা সম্ভাবনা দেখিয়েছেন ফরাসি দুই চিকিত্সক। তবে তার আগে সেটা পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছেন আফ্রিকান দেশগুলোকে ব্যবহার করতে। আর তাতেই চটেছেন সাবেক আফ্রিকান বর্ষসেরা ফুটবলার দিদিয়ের দ্রগবা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি বলেন, ‘আফ্রিকান জনগণকে গিনিপিগ মনে করবেন না। এটা খুবই নিন্দনীয়। এটা মোটেও মেনে নেয়া যায় না। আফ্রিকা কোনো প্রকারের পরীক্ষাগার নয়। এই অপমানজনক ও বর্ণবাদী বক্তব্যকে আমি ধিক্কার জানাই।’ শুধু দ্রগবাই নন। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড স্যামুয়েল এত, সাবেক চেলসি ফরোয়ার্ড দেম্বা বা সহ আরো অনেক আফ্রিকান সাবেক ফুটবলারও।