আইপিএলের আশায় পিটারসেন

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে ‘লক ডাউন’ ভারত। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে আছে শঙ্কা। আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে বিসিসিআইয়ের। তবে, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন মনে করেন ক্রিকেট মৌসুমেই আইপিএল শুরু করা উচিত্।

গত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ায় এখন আসরটি ১৩তম সংস্করণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পিটারসেন বলেন, ‘জুলাই-আগস্ট মাসের দিকে আইপিএল শুরু করা যেতে পারে। ‘আমার বিশ্বাস, ক্রিকেট মৌসুম দ্রুত শুরু হবে। খেলা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে প্রত্যেক ক্রিকেটার।’

তবে পিটারসেনের মতে আপাতত দর্শকশূন্য আইপিএল হতে পারে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই মুহূর্তে দর্শকদের মাঠে এসে ঝুঁকি নিয়ে খেলা দেখাটা ঠিক হবে না। তাদের এটা বোঝা উচিত্ তারা এখন মাঠে বসে খেলা দেখতে পারবে না। কিছুদিন তাদের সরাসরি খেলা দেখা থেকে দূরে থাকাটাই ভালো।